print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২মে,২০২১

উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধি ঃ

০১/০৫/২০২১ শনিবার রাত ১০ঃ৩০ মিনিটে খুলনার খানজাহান আলী থানাধীন আফিলগেট বাইপাসের মোংলা টু যশোর গামী মালবাহি ট্রাক ঢাকা মেট্র ট ২২-৩১৩৯ এর ড্রাইভার (১ম) মোঃ ইউনুস আলী ৩৫, পিতাঃ মৃত দেলোয়ার হোসেন- রঘুনাথপুর, থানাঃ কালীগঞ্জ,জেলাঃ ঝিনাইদহ। (২য়)হেল্পার – মোঃ হাসান ২৭, পিতাঃ মোঃ শিপন-রঘুনাথপুর কুলাপাড়া থানাঃ কালীগঞ্জ জেলাঃ ঝিনাইদহ । সেভেন রিংস সিমেন্ট মোংলা থেকে ঝিনাইদহ থেকে কালীগঞ্জ যাওয়ার পথে উল্লেখিত স্থানে এসে ট্রাকটি রেল ক্রসিং এর সিগনাল পাস অমান্য করে বিপরীত পাস দিয়ে যাওয়ার সময় যশোর টু খুলনা গামী ট্রেন ইঞ্জিন বেড নং-৩৩ উক্ত ট্রাকের সাথে সংঘর্ষ হওয়ার পর আনুমানিক ১০০ গজ দূরে গিয়ে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে রেল ক্রসিং এর সিগনাল রুমের উপর গিয়ে পড়ে। ড্রাইভার ইউনুস আলীর শরীরের বিভিন্ন যায়গায় মর্মান্তিক ক্ষত হয়। এবং হেল্পারকেও মুমূর্ষু অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার জন্য স্থানীয় লোকজন নিয়ে যায়।খবর পেয়ে খানজাহান আলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট আসে। এবং ঘটনাটি পরিদর্শন করে। ট্রাকটি উদ্ধার কার্য চালায়।