
প্রকাশিত,
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খানসামা উপজেলার ৩নং আংগাড়পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে, মর্যাদা,নিরাপত্তা, বহুত্ববাদ এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নেতৃবৃন্দের আচরণবিধি স্বাক্ষর প্রদান উপজেলা আওয়ামী, বিএনপি এবং উপজেলা জাতীয় পার্টি ও বাসদ (মার্কসবাদী) উপজেলা শাখার নেতৃবৃন্দ।
পিস ফেসিলিটেটর গ্রুপ রংপুর বিভাগীয় সভাপতি ও খানসামা উপজেলা শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিউল আযম চৌধুরী লায়ন এর সভাপতিত্বে এবং উপজেলার আংগাড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধীমান দাসের পরিচালনায় “আচরণবিধী স্বাক্ষর” অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিস ফেসিলিটেটর এর সমন্বয়ক মাইমুনা আক্তার রুবি, রংপুর মহানগর পিএফজি এর কো-অর্ডিনেটর খুরশীদ বেনজির উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)
ও আংগাড়পাড়া ইউপি চেয়ারম্যান জনাব আহমেদ মোস্তফা শাহ,উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, বিএসসি ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও রবিউল আলম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলিম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ভেড়ি ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, বাসদ (মার্কসবাদী) উপজেলা শাখার সমন্বয়ক কৈলাশ রায়, উপজেলা যুবলীগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিস এ্যাম্বাসেডর সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও পলি রায়,
দি হাঙ্গার প্রজেক্টরের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ, পিস ফেসিলিটেটর গ্রুপ এর কো-অর্ডিনেটর নুরুল হক,খানসামা উপজেলা ইয়থ এ্যাম্বাসেডর ছাত্রলীগ নেতা সাজ্জাদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


