
মোঃ শফিকুল ইসলাম রাকিব
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার (পাকেরহাটস্থ) এলাকায় “নিউ সিস্টেম স্টাডি কোচিং সেন্টারে”র আয়োজনে, আজ ৩১ শে ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, ২০২০ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২১ সালকে স্বরণ করে “বনভজন এবং থার্টিফাস্ট” পালন করা হয়, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়,
এসময় উপস্থিত ছিলেন, কোচিং পরিচালক শ্রী চিরেন সরকার সবুজ, এবং কোচিং এর সকল ছাত্র ছাত্রী বৃন্দ,
কোচিং পরিচালক শ্রী চিরেন সরকার সবুজ বলেনঃযেহেতু ২০২০ সাল বিদায় নিচ্ছে। এই বছরটিকে বরণ করার সময় কেউ ভাবেনি যে, বছরটি মানব জাতির জন্য এতটা বিষময় হবে। ২০২০ কাটলো আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে। প্রায় সারা বছরই থাকলো করোনাভাইরাসের মরণ-ভীতি। আগের বছরের একেবারে শেষ দিকে চীনের উহান শহরে যে ভাইরাস প্রথম সনাক্ত হয়েছিল, তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে খুব সময় লাগেনি, তাই আমরা সব দিকেই ভেবে, শারীরিক নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে, আমরা সীমিত আকারে এই আজকের অনুষ্ঠানটির আয়োজন করি,


