
প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি, ২০২১
নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু এবং প্রথম যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সহ নব্য প্রকাশিত কমিটির (৪৩ সদস্য) সকলকে ফুলেল শুভেচছা জানান কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন।
০৯-০২-২০২১ইংরেজি, মঙ্গলবার রাত ০৮ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন নিজ বাস ভবনে আয়োজিত একটি সভায় তিনি বলেন আমার প্রত্যাশা কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটা জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা যেন আমরা একটি পরিবারের মতো একে অন্যের সম্পূরক হয়ে কাজ করতে পারি।
তিনি আরো বলেন আমি এ আশাবাদ ব্যক্ত করি সাজ্জাদ হোসেন দুদু,র নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদলের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন সকাল উদিত হয়।


