
প্রকাশিত, ৭ জানুয়ারি, ২০২১
কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে কবর খুড়তে গিয়ে কবরের গায়ে সূরা ইয়াসিন ভেসে ওঠার ঘটনা ঘটেছে। ঘটনাটি দেখতে আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষের ঢল নামে ওই কবরস্থানে। দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।পানিমে স্কুটি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাফেজ ইসমাইল হোসেন (৪০) ঢাকায় একটি এনজিওতে চাকরি করতো। হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে গ্রামের বাড়িতে এনে কবর দেয়ার সময় এ ঘটনা ঘটে।


