
প্রকাশিত,১৩,মে,২০২১
মোঃ মিজানুর রহমান
শিবগঞ্জ প্রতিনিধি ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,
মোঃ গাজল আলী
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে।
তিনি বলেন, বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে এবারের ঈদ-উল-ফিতরের নামাজ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিকটস্থ মসজিদে সুবিধাজনক সময়ে স্বাস্থ্য বিধি মেনে আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ওয়ার্ডবাসীর প্রতি।
সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর, সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
করোনা মহামারি কাটিয়ে আবারো আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণি-পেশার মানুষ। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। . . . . . . . . .