print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, জুন,২০২১

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে সামছুল(৪৫) নামের এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছে ।

সামছুল উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী গ্রামের মৃত্যু মফিজ সরদারের ছেলে ।

এলাকা সুত্রে জানা যায় শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা- ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পূর্বপার্শ্বে সড়ক দিয়ে পায়ে হেটে বিএডিসির শ্রমিক কাজে যাওয়ার পথে ঢাকা থেকে চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সামছুল নামের শ্রবণ প্রতিবন্ধী এক শ্রমিক নিহত হয়েছে ।