

ডেস্ক ঃ
সারা দেশের নারী নির্যাতন ও ধর্ষণের স্থায়ী সমাধানের দাবিতে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের মানববন্ধন।নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসান দাবী
ধর্ষকদের গ্রেফতার, বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবীতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রধান সড়ক খান বাহাদুর ইসমাইল রোডে ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধনে চলাকালে অন্যান্যদের মধ্যে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল,
সাধারন সম্পাদক শরীফুল ইসলাম মন্ডল,
পৌর শাখা ছাত্রলীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম, সাধারন সম্পাদক মেহরাব হোসেন তানভীর, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বীর হাসান রিয়াদ, ছাত্রলীগ নেতা রিবান, হৃদয়, অনন্ত, মবিন, নুহাশ,রাহাদ প্রমুখ।
সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবী জানান।
09/10/2020


















আপনার মতামত লিখুন :