পাবনায় চাঁদা না পেয়ে দোকান তালা দেওয়ার অভিযোগ কৃষকদল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৭-২২, ২:০৯ অপরাহ্ন /
পাবনায় চাঁদা না পেয়ে দোকান তালা দেওয়ার অভিযোগ কৃষকদল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে 
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পাবনা প্রতিবেদক:

পাবনার কাশিনাথপুরে ব্যবসায়ীর নিকট থেকে প্রত্যাশিত চাঁদা না পেয়ে দোকান তালা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) অঙ্গ সংগঠন কৃষকদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান টিপুর বিরুদ্ধে। অভিযুক্ত মুস্তাফিজুর রহমান টিপু কাশিনাথপুর হাঁটের চলতি বাংলা অর্থবছরের ইজারাদার। এঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী কাজেম শেখ।ভুক্তভোগী কাজেম শেখ বলেন,৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুস্তাফিজুর রহমান টিপু আমার নিকট থেকে দুই দফায় এক লক্ষ পনেরো হাজার টাকা চাঁদা নিয়েছে। আমি ব্যবসা টিকিয়ে রাখতে ও নিজের নিরাপত্তার স্বার্থে এ চাঁদা দিতে বাধ্য হই। এখন সে আমার নিকট ৫ লক্ষ টাকা দাবি করছে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার দোকান তালা দিয়েছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি আমার জীবন হুমকির মুখে,এমতাবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আমার নিরাপত্তা চাই। জানা যায়,কাশিনাথপুর হাটের জায়গার ঘর,যা হাটের কাজে পুর্বে ব্যবহৃত হতো ও পরবর্তীতে বণিক সমিতির অফিস ছিল। ২০১৭-২০১৮ সালে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি মীর মঞ্জুর এলাহীর নিকট থেকে ভাড়া নেয় কাজেম শেখ। তার পর থেকে কাজেম সেখানে চাউলের ব্যবসা করে আসছিল। তবে চলতি বাংলা অর্থবছরে কাশিনাথপুর হাঁটের লিজ পায় মুস্তাফিজুর রহমান টিপু। তবে হাঁট মালিক পক্ষের দাবি,চাঁদা নয় উল্লেখিত দোকানটি কাশিনাথপুর হাঁটের ইজারা অফিস ছিল যা কোন নিয়ম না মেনে তৎকালীন আওয়ামী শাসনামলে তিনি কব্জায় নিয়েছিলন। আমরা এখন হাঁটের ইজারা অফিস ফেরত চাচ্ছি। এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।