জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-০৫, ১১:৪১ অপরাহ্ন /
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে  বিজয় র‍্যালি,  সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‍্যালি টি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তন হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের ক্ষণ গণনার উদযাপন কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন,

গফরগাঁও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমীর সালমান রনি,
থানা অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ ইমতিয়াজ আহমেদ,গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি,আয়নাল ইসলাম সহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র তুলে ধরেন। সংস্কৃতি অনুষ্ঠান শেষ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।