সাতক্ষীরা পৌর এলাকায় শিশু অপহরণের দায়ে গ্রেপ্তার-২


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-০৫, ৭:৫২ পূর্বাহ্ন / ১৩
সাতক্ষীরা পৌর এলাকায় শিশু অপহরণের দায়ে গ্রেপ্তার-২
print news || Dailydeshsomoy

সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

সাতক্ষীরায় শিশু অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) সাতক্ষীরা পৌর এলাকার, কাটিয়া সরকারপাড়া ও খুলনার লবণচোরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ার আবু বক্কার সিদ্দিকের ছেলে আসাদুল (৩২) ও মিকাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম শাওন (২৮)।
এক সপ্তাহ আগে পৌর এলাকার, কাটিয়া সরকার পাড়ার এক হিন্দু ধর্মাবলম্বী শিশুকে অপহরণের অভিযোগে, শুক্রবার সাতক্ষীরা থানায় মামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন আরো জনান, মামলার পর প্রথমে তারা আসাদুলকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার লবণচোরা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও মনিরুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় আদালতের নির্দেশে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।