print news || Dailydeshsomoy

প্রকাশ, ২৬ জানুয়ারি, ২০২১

শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ-

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৯ বছর পূর্তি ও ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুন্ড উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উৎসাহ উদ্দীপনা ও মুর্হুমুর্হু শ্লোগানের মাধ্যমে দিনটিকে স্মরনীয় করে রাখে তারা। এ সময় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেনঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক,জননেতা মার্শেল কবির পান্নু, প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব, মুহাম্মদ ইউসুফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমেঃ জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদ, বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, শামিমা আক্তার লাভলী,মোঃ হাসান মানিক, কামরুন্নাহার নীলু, কামরুন্নাহার মেম্বর, আব্দুল গনি, ওমর ফারুখ, মৃনাল কান্তি বিশ্বাস, জামাল উদ্দীন, শিপলু দাশ, আরাফাত, নোয়ামিয়া কন্ট্রাক্টর,সাংবাদিক খালেক সুমন, আবুল হাশেম সওদাগর, বেলাল হোসেন, জয়নাল আবেদীন, মোঃ খোকন, ইমতিয়াজ হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী শিপন, হেলাল, কামরুল ইসলাম, সালাহউদ্দিন, মামুন, মোরশেদসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।