
প্রকাশিত
সুমন ইসলাম লালমনিরহাট
৮ জেলায় কুইক রেসপন্স টিম (QRT)-এর বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৪২ জনকে আটক।
মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিম (QRT)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে মোট ১৫৫ পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।



