
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।
লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু মহোদয়।
এ সময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। তাঁর এই পরিদর্শন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার—সবার সম্মিলিত অংশগ্রহণে গড়ে উঠুক সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ।



