print news || Dailydeshsomoy

প্রকাশিত

হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪২) নামে কুড়িগ্রাম জেলার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সুন্দরগঞ্জ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাওলানা ভাসানী সেতুর উত্তরে মডেল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
সুন্দরগঞ্জ থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে জেলায় মাদকদ্রব্য উদ্ধার, মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।