print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাট জেলা শহরের বিডিআরগেট চত্বরে ফ্লাইওভার নির্মাণের দাবি পৌরবাসীর দীর্ঘদিনের। কিন্তু নিবাচনে প্রতিশ্রুতি দিয়ে থাকে ভোট শেষে চলে যায় আর ৫ বছরের মধ্যে চোখে পড়ে নাই বিগত সরকারের আমলে মন্ত্রী এমপিদের। ভোটে নিবাচিত হয়ে ঢাকা যায় আর ফিরে আসে না জনগনের সেবক।ভোট আসলে মনে পড়ে লালমনিরহাট জেলা শহরের মানুষের কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিতে টাকা লাগে না।

চামড়ার মুখ দিয়ে প্রতিশ্রুতি দিতেতো কোন কিছু লাগে না। অনেক এমপি মন্ত্রী চলে গেছে কেউ লালমনিরহাট জেলাবাসীর উন্নয়নের জন্য চিন্তা করে নাই। একারণে উত্তরের অবহেলিত জনপদ উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়ে ছিলো। সেই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে নিরলসভাবে পরিশ্রম করে আসছে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।

লালমনিরহাট জেলা শহরের মধ্যে বিডিআর গেট চত্বরে গরুর গাড়ি গোল চত্বর করা হোক। লালমনিরহাট জেলা শহরের দীর্ঘদিনের দাবি মাননীয় মন্ত্রী মহোদয় এর কাছে। বিডিআরগেট চত্বরে ফ্লাইওভার নির্মাণ করার জন্য পৌর শহরের সকল নাগরিকরা দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় বড় মসজিদ মোড় থেকে রেল বাজার ও কালীবাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করার জন্য সুদৃষ্টি কামনা করেছে মাননীয় মন্ত্রী মহোদয় এর ।