
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে দীভাঙন কবলিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আপন গ্রাম প্রগতি (OVA)। সংগঠনটির উদ্যোগে তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় শহরের সার্কিট হাউস রোডে আপন গ্রাম প্রগতি (OVA)-এর কার্যালয়ে পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হারাটি ইউনিয়নের নদীভাঙন কবলিত অসহায় মানুষের মধ্যেও এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, আটা, সয়াবিন তেল ও লবণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন গ্রাম প্রগতি (OVA) লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ও কার্যকরী সদস্য আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য সদস্য।
প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস বলেন, নদী ভাঙন কবলিত হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তার অংশ হিসেবে তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী দুই দিন সদর উপজেলার অন্যান্য ইউনিয়নসহ জেলার ভোটমারী ইউনিয়নেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।



