print news || Dailydeshsomoy

প্রকাশিত

মেহেদী হান্নান, চরফ্যাশন ভোলা ।।

দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে নজরুল স্মৃতি সংসদ এর উদ্যোগে  (এনএসএস)-এর আয়োজনে দুর্যোগ পূর্ব প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা নুরাবাদ  ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নুরাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসন ফিদা হাসান । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ  যুব প্রতিনিধি, সিপিপি ইউনিয়ন টিম লিডার সদস্য, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

সভার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানানো হয় এবং প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপরিধি, প্রত্যাশিত ফলাফল ও ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত  অবহিত করা হয়। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন মো: নাজমুল হোসাইন শেখ 

উপজেলা ম্যানেজার প্রকল্প চরফ্যাশন ভোলা। উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও দিকনির্দেশনা প্রদান করেন। 

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রকল্পের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগ পূর্বাভাসভিত্তিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত মানবিক কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

সভা সঞ্চালনা করেন রীতা রানি রায় ইউনিয়ন ফ্যাসিলিটেটর নুরাবাদ ইউনিয়ন দুলারহাট চরফ্যাশন