print news || Dailydeshsomoy

প্রকাশিত

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:

জামালপুর ০১(দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাতের সাহেবের নির্দেশনায় দেওয়ানগঞ্জের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান,এবং টাঙ্গাইল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রানেন্দ্র শংকর , গত দুইদিনে তারা চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি, হাতিভাঙ্গা ইউনিয়নের নদী ভাঙ্গন স্থল এবং চিকাজানী ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। সূত্র জানায়, এসব নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য ৭০০ কোটি টাকার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটা ছাড়াও ইমারজেন্সি ভিত্তিতে বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানের নদী ভাঙ্গন প্রতিরোধ করা যায় কিনা সেটার সমীক্ষা যাচাইয়ের জন্য এই টিম ভাঙ্গন স্থল পরিদর্শন করেন তারা স্থানীয়দের আশ্বস্ত করেন জুরুরি ভিত্তিতে বিভিন্ন স্থানে জিও ব্যাগ ডাম্পিং শুরু হবে। নদী ভাঙ্গন প্রতিরোধে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তদারকি অব্যাহত রয়েছে। এ সময় চর আমখাওয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন