
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাঠে গরু বাঁধতে গেলে বজ্রপাতে সৌরভ মজুমদার নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে বাবা হয়েছেন তিনি।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সৌরভ মজুমদার (২২) ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়িসংলগ্ন মাঠে নিজেদের গরু বাঁধতে গেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগে তিনি প্রথম সন্তানের বাবা হয়েছেন। তার এমন অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন



