নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৬, ৯:২০ অপরাহ্ন /
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মীরেরপুল এলাকা কভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন।

“ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”

১৬ই মার্চ (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সিরাজপুর ইউনিয়নের মীরেরপুল সংলগ্ন দুধমুখা টু ভূঞারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উসমানগণি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত উসমানগণি কবিরহাট পূর্ব লামছির নুরুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মোজাম্মেল সাহেবের মেঝো ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটি জব্দ করে কোম্পানীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মুহাম্মদ নুরুল হাকিম জানান দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।