print news || Dailydeshsomoy

প্রকাশিত

এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টারঃ

জাহাজী শ্রমিকদের অধিকার রক্ষায় সক্রিয় সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিনের শ্রমিকবান্ধব কর্মকাণ্ড ও সাংগঠনিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে গোলাম কিবরিয়া মিয়াজী বলেন, তিনি সবসময় ন্যায়, নীতি ও আদর্শের ভিত্তিতে জাহাজী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে আসছেন। চাঁদপুর জেলায় কোনো বৈধ বা অবৈধ বালু মহল কিংবা অসাংবিধানিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর বা সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি স্পষ্ট করেন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি তার ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এবং মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আইন- শৃঙ্খলা সভায় তাঁর বিরুদ্ধে বালু মহলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপন করেন। এ অভিযোগকে তিনি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেন।
সভাপতি আরও বলেন, দেশের জাহাজী শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই তাঁর একমাত্র অঙ্গীকার। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তিনি আপসহীন এবং ভবিষ্যতেও এ অবস্থান অটুট থাকবে। অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে শ্রমিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। বিবৃতির শেষাংশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এ ধরনের মানহানিকর বক্তব্য ও অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সংগঠনের নেতারা মনে করেন, শ্রমিক আন্দোলনের অগ্রযাত্রা ব্যাহত করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে; তবে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন।