
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি
গতকাল ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে এই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে—
মেহেদী হাসান হারুন সভাপতি
রাসেল হাওলাদার সাধারণ সম্পাদক
ইলিয়াস সরদার সাংগঠনিক সম্পাদক
হিসেবে দায়িত্ব পেয়েছেন। তরুণদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন ও স্থানীয় রাজনৈতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
নতুন নেতৃত্ব গলাচিপা পৌর এলাকায় দলীয় কাঠামোকে আরও সুসংগঠিত করা এবং তরুণদের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করবে বলে জানানো হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন জেলা যুব অধিকার পরিষদের শীর্ষ নেতাসহ স্থানীয় নেতা-কর্মীরা।



