
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহ-১০(গফরগাঁও) ১৫৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলীয়ভাবে ৩৬আসনের বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হলেও এ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা না করায় গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ,হতাশা ও বিষন্নতা পরিলক্ষিত হচ্ছে ।
স্বাধীনতার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ১বার ও ১৯৯৬ ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মরহুম আলহাজ্ব ফজলুর রহমান এমপি নির্বাচিত হয়ে ছিলেন।
গত ১৭ বছরে এ উপজেলায় বিএনপির নেতাকর্মীরা আন্দোলন,সংগ্রামে রাজপথ কাঁপিয়েছেন, বিনিময়ে ঘর,বাড়ি ছেড়ে মামলা, হামলায়, জেলখানায়, কষ্টে নিপীড়নে সকল উপজেলার চেয়ে এগিয়ে ছিলেন, এখানে বিএনপি ব্যতীত অন্য কোন দলের কোন প্রকার অস্তিত্ব নেই বললেই চলে, তাই বিএনপি নেতাকর্মীরা সময় কালক্ষেপন না করে বিএনপি’র দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার দাবী জানান।
দলীয় প্রার্থীর নাম ঘোষণা হলেই নেতা-কর্মীরা দলের জন্য ঐকবদ্ধভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।
বৃহস্পতিবার দলীয়ভাবে প্রার্থী ঘোষণা না করায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ কমে গেছে।
গফরগাঁও ও পাগলাবাসী ধানের শীষের মনোনীত প্রার্থী দেখতে চায়, এখানে অন্য কোন শরিক দলের প্রার্থী দেয়া হলে বিএনপির নেতা-কমীরা মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।



