মণকে মণ ইলিশ লাফিয়ে উঠলো পায়রা বন্দরে আসা লাইটার জাহাজে,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-০১, ৮:২৩ অপরাহ্ন /
মণকে মণ ইলিশ লাফিয়ে উঠলো পায়রা বন্দরে আসা লাইটার জাহাজে,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

বঙ্গোপসাগরের গভীরে কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো মণকে মণ ইলিশ। এর মধ্য থেকে বেশিরভাগ ইলিশ পুনরায় লাফিয়ে সাগরে পড়ে গেলেও ততক্ষণে ৩ মণ ইলিশ সংগ্রহ করে ফেলেন ওই জাহাজের শ্রমিকরা। এ সংক্রান্ত ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ৭০ কিমি গভীরে। জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন নিশ্চিত করেছেন, তারা কায়লা বহন করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। আগে তারা কখনো এমন অবিশ্বাস্য দৃশ্য দেখেননি।