গফরগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণার জনসভায়, এডভোকেট আল ফাত্তাহ্খান,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-১৮, ১০:৫২ অপরাহ্ন /
গফরগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণার জনসভায়, এডভোকেট আল ফাত্তাহ্খান,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।
 
ময়মনসিংহের গফরগাঁও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৩১দফা বাস্তবায়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮,নভেম্বর) বিকাল ৩টায় পৌরসভার জামতলা মোড়, মাঠে উপজেলা,পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আলাদা আলাদা মিছিল সহকারে শহরের জামতলা মোড় মাঠে গন জামায়েত হয়, ঐৃ পরে জন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ে আন্দোলন, সংগ্রাম,রাজপথের লড়াকু সৈনিক,এডভোকেট আল ফাত্তাহ খান।

পাগলা থানা বিএনপির সাবেক সদস্য
আমির উদ্দিন পালোয়ান এর সভাপতিত্বে
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায়,

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে- আল ফাত্তাহ খান বলেন গত ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপর অমানবিক হামলা, মামলা, অত্যাচার- নির্যাতন করেছে আপনারা জানেন। এই ফ্যাসিস্ট, জুলুম সরকারের কারণে বিগত বছরগুলোতে আপনাদের ভোট দেওয়ার মতো সুযোগ হয়নি, এবার ৩১দফা বাস্তবায়ন করে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। কিন্তু দেশকে এখনো অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
দেশ পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দলীয় ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জনসমাবেশে আরও বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, জেলা দক্ষিণ যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সজিব, সদস্য উজ্জ্বল আহমেদ প্রমুখ।