গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত ঈদগাহে ঈদের প্রধান জামাতে নির্বাহী অফিসারের নামাজ আদায়


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-৩১, ১০:৫৯ অপরাহ্ন /
গফরগাঁও  উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত ঈদগাহে ঈদের প্রধান জামাতে নির্বাহী অফিসারের নামাজ আদায়
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হিসাবে সোমবার সকাল ৮টায় উপজেলা পৌর শহরের ইমামবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিশাল
মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এন এম,আব্দুল্লাহ আল মামুন।

এ সময় গফরগাঁও পৌরসভা কর নির্ধারক অফিস হাবিবুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায় শেষে ঈদ জামাতে আসা মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি,
পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদগাহে জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে ইমাম সাহেব বিশেষ মোনাজাত করেন,বিশেষ মোনাজাতে
দেশ ও জাতির স্বার্থে সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষার আহবান জানানো হয়। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর দরবারে প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনার জন্য নিজ নিজ এলাকায় বিভিন্ন গোরস্থানে যান এবং কবর জিয়ারত করেন।

মোনাজাতের আগে গফরগাঁও
উপজেলা নির্বাহী অফিসার এনএম,আব্দুল্লাহ আল মামুন,
সকলের উদ্দেশ্য বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেনো অন্যকারো বিরক্তির কারন না হয়,সবাই খেয়াল রাখবেন সমাজে যেনো অসামাজিক,কুসংস্কার ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন কাজ না হয়।