
প্রকাশিত, ১১ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল। সুদক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বের কারণে রাজনৈতিক দল হিসেবে বিশ^ব্যাপী প্রসংশিত। তাই তৃণমুল পর্যায়ে দলের জন্য যারা আন্তরিকতা দিয়ে কাজ করবে তারা আগামীতে ভাল পদ পাবে। পদ নিলাম কাজ করলাম না, এই ধরণের নেতৃত্বের কোন মুল্য নেই। সভাপতি সেক্রেটারী নির্বাচিত হলে হবে না, মাঠে ব্যাপক ভাবে সাংগঠনিক কাজ করে দেখাতে হবে। যে যত বেশী কাজ দেখাতে পারবে সে তত বেশী মুল্যায়িত হবে জেলার নেতৃবৃন্দের কাছে। টংকাবর্তী ব্রিকফিল্ড মাঠে আয়োজিত টংকাবতী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, বান্দরবানে ৩৩টি ইউনিয়নের মধ্যে টংকাবতী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের মধ্যদিয়ে সুচনা হলো ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন। এই সম্মেলনের উপস্থিতি প্রমান করে আগামী দিনের অন্যান্য ইউনিয়ন গুলোর সম্মেলনও শান্তিপূর্ণ ও জাকজমক হবে। তবে দলের বৃহত্তর সার্থে সম্মেলনকে ঘিরে দলাদলি করা যাবে না। একে অপরের প্রতি সম্মান ও ছাড় দেয়ার মন-মানুষিকতা থাকতে হবে। দলের শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
এদিকে টংকাবতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেনলে ম্রো’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, মংক্যচিং চৌধুরী, রাংলাই ম্রো, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মারমা, সহ-সভাপতি পাইমং থুই মার্মা (রাজু মং), সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, টংকাবতী ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ইয়াকুব চৌধুরী, ইউনিয়ন নেতা মোবারক হোসেন, তুংটং ম্রো সহ প্রমুখ।
জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে ৯ ওয়ার্ডের নেতৃবৃন্দরা প্রথম অধিবেশন শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশন শুরু করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মারমা। সিলেকশনের মাধ্যমে বান্দরবান সদর উপজেলার ৫নং টংকাবতী ইউনিয়ন আওয়ামীলীগের ৩টি গুরুত্বপুর্ণ পদের বিপরীতে নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো, সাধারণ সম্পাদক পদে মোবারক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে লং ইয়া ম্রো। এছাড়াও একই সময় টংকাবতী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কমিটিও গঠন করা হয়। এতে সভাপতি পদে রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক পদে তুংটং ম্রো এবং সাংগঠনিক সম্পাদক পদে সবিতা তঞ্চঙ্গ্যার নাম ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে এই ২টি কমিটির পুর্ণাঙ্গ তালিকা তৈরী করে জেলা কমিটি থেকে অনুমোদন নেয়ার আহবান জানানো হয়।


