print news || Dailydeshsomoy

। প্রকাশিত, ৫ জানুয়ারি, ২০২১

মো: জহুরুল ইসলাম।
ডিমলা (নীলফামারী)প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৫ জানুয়ারি)সকালে কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়।

দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিমলা উপজেলা ছাত্রলীগ এবং ১০টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি বড় মিছিল বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এর পর
ডিমলা ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী মহুকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ লেবু এর সঞ্চালনায় আলোচনা সভার উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল
এবং
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইয়েন কাদির কানন, সহ-সভাপতি সাইফুল আযম মুসা,

খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকতারুজ্জামান আকুল চৌধুরী, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন সরকার সহ উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক আকাশ, ভুষন, রাম প্রমূখ।

এ সময় ছাত্রলীগের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যেঃ উপজেলার ১০ টি ইউনিয়নে একই সাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে হয়।