
প্রকাশিত, ৫ জানুয়ারি, ২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ টানার লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মোঃ শহীদুল হক নবী (৪৮) ঘটনাস্থলে নিহত হয়।
ঘটনাটি ঘটে সোমবার(৪ জানুয়ারি) রাত সারে দশটার দিকে গফরগাঁও টু ভালুকা সড়কে হাটুরিয়া এলাকায়।
নিহত মোঃ নবী হোসেন উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,দুই আরোহীসহ নিহত নবী হোসেন মোটরসাইকেল যোগে রাত সারে দশটার দিকে গফরগাঁও টু ভালুকা রোডে যাওয়ার পথে হাটুরিয়া এলাকায় গাছ টানার লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নবী হোসেনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় ও মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গফরগাঁও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
দেশ সময় /আয়নাল ইসলাম


