
প্রকাশিত, ৪ জানুয়ারি, ২০২১
আমিনুল ইসলাম/হানিফ খান, স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে আনন্দ মিছিল সমাবেশ পালিত হয়েছে।
আজ ৪ জানুয়ারী ১১ ঘটিকায় সময় গফরগাঁও পৌরসভা শহর প্রদক্ষিন করে আনন্দ মিছিলে ক বঙ্গবন্ধু মঞ্চে সামনে এসে শেষ হয়।
পরে জাতীয় সংঙ্গীত, বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে আন্দন দিবস সমাবেশ পালিত হয়।
সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক ও মাননীয় জাতীয় সংসদ সদস্য, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আওওয়ামীলীগ যুগ্ন আহবায়ক, আশরাফ উদ্দিন বাদলও
গফরগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও পৌরসভা মেয়র এস এম ইকবাল হোসেন সুমন,।
গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল এর সভাপতিত্বে ,
সমাবেশ সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল।
উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, এমপি বলেন,ছাত্রলীগ করোনা কালীন সাধারন জনগনের পাশে দাড়িয়েছে, এবং গফরগাঁওয়ে ছাত্রলীগ সেবামূলক কর্মকাণ্ড উপহার দিয়েছে। ছাত্রলীগ মানে বাংলাদেশ মেরুদন্ড। তৎকালীন ভাষা আন্দোলন করে মাতৃভাষা ছিনিয়ে এনেছে এই ছাত্রলীগ, বঙ্গবন্ধু জাতির পিতা এই ছাত্রলীগ সংগঠন করেছিলেন বলে আজ এই ছাত্রলীগ বাংলাদেশের প্রাণ।
দেশ সময়,/আয়নাল ইসলাম।


