
প্রকাশিত, ৪ জানুয়ারি,২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের আওয়ামী সাধারন সম্পাদক ও ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে ফের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, মহিদুল ইসলাম মন্টু রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নে সর্ব ক্ষেত্রে উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সবার অন্তরে জায়গা করে নিয়েছেন ।
বিগত দিনে রাখালগাছী ইউনিয়নবাসীর উন্নয়নে সরকারি সহযোগিতায় বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ, পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ, ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ইত্যাদি। এছাড়াও ঝিনাইদহ জেলার মধ্যে রাখালগাছি ইউনিয়নে কয়েকটি রাস্তায় যাত্রী ছাউনী ও বিভিন্ন স্থাপনা সবচেয়ে দর্শনীয়। তাছাড়া ইউনিয়নের আনাচে কানাচে অসংখ্য স্ট্রীটলাইট স্থাপন, মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণ, এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে তিনি ইউনিয়ন বাসীকে আলোকিত করে তুলেছেন।
তিনি রাখালগাছী ইউনিয়ন বাসীর উন্নয়নে এমন অসংখ্য উন্নয়ন মূলক কাজ করে সবাইকে অবাক করে দিয়েছেন। এলাকাবাসীর যে কোন সমস্যা তিনি গুরুত্বসহকারে সমাধানের চেষ্ঠা করেন বিধায় প্রতিদিন হৃদয়ের টানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর কাছে ছুটে আসেন। এ দিকে এই ইউনিয়নে ব্যাপক উন্নয়নের ফলে বর্তমান জনসাধারণ তার প্রতি শতভাগ সন্তুষ্ট রয়েছে। তিনি ইউনিয়ন বাসীর কল্যাণে বিগত বছরগুলোতে যে পরিমান উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন তা দৃশ্যমান এবং প্রশংসাযোগ্য।
গণমানুষের জনপ্রিয় নেতা বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর উন্নয়নের কাজ ও জনপ্রিয়তা জানতে সরেজমিনে ১১নং রাখালগাছী ইউনিয়নের শতাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন, এই ইউনিয়ন বাসীর সৌ-ভাগ্য যে, মন্টুর মত একজন জনবান্ধব সৎ, দক্ষ, মেধাবি, পরিশ্রমি ইউপি চেয়ারম্যান কাছে পেয়েছি।
তিনি পর পর ২ বছর মেয়াদে নিবার্চিত হওয়ার পর এই ইউনিয়নে যে পরিমান উন্নয়নের কাজ করেছেন তা বিগত দিনে কোন ইউপি চেয়ারম্যান করতে পারেননি। জরাজীর্ণ রাস্তাঘাট গুলোকে সংস্কার করে নতুন পাকা রাস্তা নির্মাণে ইউনিয়ন বাসীর যোগাযোগের ক্ষেত্রে এক অভূতপূর্ণ সাফ্যলের স¦াক্ষর রেখেছেন। তাই আমাদের প্রাণের দাবি মন্টুর মত একজন জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যান আবারও এই ইউনিয়নে যেন চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেয়।
এ বিষয়ে চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু তার অনুভূতি প্রকাশ করে বলেন আমার প্রিয় অভিবাবক, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভাইয়ের সহযোগিতায় এই ইউনিয়নের অধিকাংশ উন্নয়নমুলক কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। বাকি কাজ গুলো বর্তমানে চলমান। আমি চাই জনগণের পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে। আমি শতভাগ আশাবাদী জনগণ পুনরায় আমাকে আবারও রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের বর্তমান সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সোহেল বলেন, আমাদের বাংলাদেশ আওয়ামীলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ আছেন যারা নির্বাচন করতে ইচ্ছুক তাদের মধ্য থেকে যে বেশী কর্মি বান্ধব এবং আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনকে টিকিয়ে রাখতে সক্ষম দল তাকেই নমিনেশন দেবে এবং স্থানীয় জনগনের মতামতের ভিত্তি করে নির্ধারন করা হবে। আওয়ামী লীগ সব সময় যোগ্যতা ও জনসমর্থনকে মূল্যায়ন করে। এবারও তার ব্যতিক্রম হবে না। যোগ্য ব্যাক্তিকেই দলীয় ভাবে মনোনয়ন দেবেন।