print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৩-০১-২০২১
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শ্রীপুর উপজেলা শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল ও সদস্য সচিব (আমিনুল ইসলাম সরকারের) নেতৃত্বে¡ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার বলেন, সরকার পতনের আন্দোলনে ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ। ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দুশাসন থেকে মুক্তি পেতে শেখ হাসিনার পদত্যাগের আওয়াজ তুলতে হবে। এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ করানো ছাড়া বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। আর এই সরকারের পদত্যাগে বাধ্য করতে দেশে এবং প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

রোববার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে র‌্যালিটি উপজেলার জৈনা বাজার বাস স্টেশন থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জৈনা বাজার সরকার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টি.আই সানি

০৩.০১.২০২১