
প্রকাশিত, ০৩-০১-২০২১
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ্্
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা নামক স্থানে আজ দুপুর একটার দিকে সিএনজি অটোরিক্সার সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে।
এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৬ আরোহী নিহত এবং একজন গুরুতর আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের খবর নিশ্চিত করেন।


