print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩০-১২-২০২০

উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাহফুজুর রহমান জানান, ইকবাল মোটরসাইকেল নিয়ে যশোরে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝায় কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।