print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩০-১২-২০২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৬ টি দোকানে অগ্নিকান্ডে ক্ষতি ১ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দী বাজারে গতরাত ১ টা সময়ে চায়ের দোকান থেকে আগুন লেগে একই লাইনের ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।দোকান গুলু হচ্ছে
আনোয়ার এন্টারপ্রাইজ রডের দোকান, মোহাম্মদ হবি চায়ের ষ্টল,ফারুক মিয়া ওয়ার্কসপ,মনির মিয়া ফার্নিচার,বুলবুল গ্যাস সিলিন্ডার ও হার্ডওয়ার।
স্থানীয় সূত্রে জানা যায় আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের বিশেষ টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক সূত্রে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।