
প্রকাশিত,২১, মার্চ,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
– চট্টগ্রামের
বোয়ালখালী উপজেলার শ্রীপুর বুড়া মসজিদ সড়কে মিনি ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন পটিয়ার আজিজুর রহমান (৩৮) নামের এক চালকের। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানি জমিতে পড়ে যায়।
নিহত আজিজুর রহমান পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ইশ্বরখান দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের মেজ ছেলে বলে জানা গেছে।
জানা যায় বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ছয়টার দিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কের আকুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমানের ১ ছেলে, ১ মেয়ে রয়েছে। তারা তিন ভাই ৩ বোনের মধ্যে সে মেঝ সন্তান। তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান গত তিন বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম


