
প্রকাশিত,১৩, মার্চ,২০২৪
মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
খানসামা উপজেলা ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ভুল্লার হাট আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে গবাদিপশু সহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ সাড়ে ৬ টার দিকে ৬নং গোয়ালডিহি ইউনিয়নের আদর্শ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩,টি গরু সহ ৫,টি ছাগল পড়ে ছাই হয়েছে
জানাগেছে আগুনের সূত্রপাত ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপন হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়।
শ্রী দীনেশচন্দ্র রায়ের শেষ সম্ভল তিনটি গরু পুরে ছাই হয়ে যায় যাহার মুল্য প্রায় ১ লক্ষ ৭৫,হাজার টাকা এবং শ্রী কালিয়া রায়ের ৫টি ছগল পুড়ে যায় এছাড়াও, মানিক,,ধনোপতি,,কার্তিক,,মালাপতি,,
সাদিকুল,,আশরাফ,,মিজানুর,,মকবুলের ঘরের আসবাপত্র সহ যাহা কিছু ছিলো সবেই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারদেরকে শুকনো খাবার বিতরণ করেন ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।
সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ৪,টি করে কম্বল এবং দুই,প্যাকেট করে সরকারি ত্রাণ বিতরণ করে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে।


