
প্রকাশিত,০৭, মার্চ,২০২৪
মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন এর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউপি সকল সদস্য সদস্যা গ্রাম পুলিশ আনসার ভিডিপি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


