
প্রকাশিত, ২৫-১২-২০২০
মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জঃ
আজ সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের সভা কক্ষে স্বাধীনতা সরকারি চাকুরীজীবি জাতীয় পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাধীনতা সরকারি চাকুরীজীবি পরিষদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী বিভাগীয় সভাপতি সৈয়দ রেজায় করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান(২)সহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।


