print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৪-১২-২০২০

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবান জেলা শহরে চৌধুরী মার্কেট সম্মুখীন কেএস প্রু মার্কেট ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।
আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে।

সুত্রে জানা যায়, আনুমানিক সকাল ৭ঃ৩০ দিকে একটি ইলেক্ট্রিক দোকান হতে আগুনে সুত্রপাত হয়। ফলে আগুন একটি দোকান হতে ছড়াতে থাকলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী,রেড ক্রিসেন্ট,আইন শৃঙ্খলা বাহিনীসক সেইখানে উপস্তিত হয়ে ফলে ৩ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয় কতৃপক্ষ।

এই দিকে ভয়াবহ অগ্নিকান্ডে মোট ১৩ টি দোকান পুড়ে যায়। ফলে,মুদি দোকান ২টি,লাইব্রেরী ১টি,সেলুন ২ টি, ইলেক্ট্রিক ৩ টি,ফার্মেসি ১টি,কাপর দোকান ৩টি,মোবাইল দোকান ১টি, ক্ষয়ক্ষতিসহ যা আনুমানিক প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা।

এই দিকে ৪ নং ওয়ার্ডের দোকান সমিতি কাউন্সিলর দিলিপ কুমার জানান, এটি ইলেক্ট্রিক দোকানে হতে আগুন সুত্রপাত হয়েছে, কেউ হতাহত না হলেও ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আরো বলেন, ১৩ টি দোকানে মধ্য ৩ টি দোকানে মত কিছু মালামাল সরাতে পেরেছি, অন্যান্য বাকি দোকানে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। যার ফলে এখন সবাই দিশেহারা।

বান্দরবান জেলা ফায়ার সার্ভিস উপ- পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা যথাযথ ভাবে আগুন নিভাতে সক্ষম হয়েছি। তবে আগুন সম্ভবত ইলেক্ট্রিক দোকান হতে সুত্রপাত হয়েছে বলে মনে করছি। তবে ক্ষয়ক্ষতি আনুমানিক প্রায় ৪থেকে ৫ কোটি টাকা আগুনে পুরে গেছে বলে আশা রাখেন।

এই দিকে আগ্নিকান্ডে পরিদর্শন করেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।