print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৩-১২-২০২০

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিব: ইভিএমে ভোট নেয়া হবে দেশের সকল নির্বাচনে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গফরগাঁও পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার) প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের সকল নির্বাচনে ইভিএমে ভোট নেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান, সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূইয়া প্রমুখ।

আগামী ২৮ ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হবে। পৌরসভার ১০টি কেন্দ্রেই ভোট ইভিএম পদ্ধতিতে নেওয়া হবে।