print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২২-১২-২০২০

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে বজ্রপাতে নিহত তিন জেলের স্ত্রীদের প্রত্যকের কাছে ৫০হাজার টাকা মুল্যের তিনটি চেক হস্তান্তর করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজটের আওতায় এ বাবদ দেড় লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়।
প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে তিনজন জেলের স্ত্রীদের কাছে এই চেক তুলে দেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,ইউএনও মো.মুনতাসির হাসান,উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুর রহিস মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমুখ।#