print news || Dailydeshsomoy

৭৬ বছর বয়সী বৃদ্ধ মোটরসাইকেল চালাচ্ছিলেন ৮০ কিলোমিটার গতিতে। শুধু চালাচ্ছিলেন না বরং মোটরসাইকেল নিয়ে এক প্রকার ‘রেস’ করছিলেন। সঙ্গে ছিলেন ২৫ বছর বয়সী নাতি। এই গতি পাল্লা দিতে গিয়েই মৃত্যু হয় দাদুর। তবে অল্পের জন্য রক্ষা পায় নাতি। শুক্রবার সকাল ১০টার দিকে এমন ঘটনা ঘটে কলকাতার প্রিন্সেপ ঘাটের কাছে।

খিদিরপুর থেকে প্রিন্সেপ ঘাটের দিকে ৮০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন দিলীপকুমার বিশ্বাস। হঠাৎ কম বয়সী দুই মোটরসাইকেল আরোহীকে ওভারটেক করতে গতি বাড়িয়ে দেন দিলীপবাবু। দ্রুত গতিতে প্রিন্সেপ ঘাটের কাছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা লাগে গাড়ির।

মাথায় হেলমেট থাকলেও গুরুতর আঘাত পান দিলীপবাবু। নাতিও রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় গুরুতর আহত অবস্থায় দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দিলীপ বিশ্বাসের। 

কলকাতা পুলিশ জানিয়েছে, দিলীপের বাড়ি বেহালা থানা এলাকার পশুপতি ভট্টাচার্য রোডে। বাইকের (ডব্লুবি ২০-এটি-৭৭৭১) গতি বেশি থাকায় দুর্ঘটনার পর তা দুমড়ে মুচড়ে গেছে। শনিবার তাঁর ময়নাতদন্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা