print news || Dailydeshsomoy

d596b300e9c04f5c727ab5574d663424 1 || Dailydeshsomoy
সিরাজগঞ্জ প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০২০

ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী নামক স্থানে আজ বুধবার সকালে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। একটি ট্রাকে বিপুল পরিমাণ ভুট্টার বস্তা ছিল।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরন্নবী প্রধান জানান, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও চালকের  অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে হাইওয়ে থানা পুলিশ দ্রুত দুর্ঘটনার স্থানটি ঘিরে রেখেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
9664556596246149694 || Dailydeshsomoy

1800926779139195609 || Dailydeshsomoy