
প্রকাশিত,২২, আগস্ট,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ এবং ওইদিনে নিহত সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১আগস্ট) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ মোঃ ইউসুফ আলী, এড. চৌধুরী খসরুল আলম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক,
উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী আশিকুল হাসান শিমুল মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, আইন বিষয়ক সম্পাদক এড. এম. জুলকদর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ সেচ্ছাসেবকলীগের আয়োজনে পৌর শহীদ মিনার থেকে মোমবাতি জ্বালিয়ে পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাবলিক হল মোড়ে গিয়ে শেষ হয়।


