
প্রকাশিত, ১৫-১২-২০২০
মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবা কার্যক্রম কোভিড ১৯ এবং ডেঙ্গু প্রতিরোধ লিফলেট ও মাস্ক বিতরণ এবং র্যালি অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে করে পুণরায় শহীদ মিনার চত্বরে শেষ হয়। র্যালির শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মুন্জুরুল হাফিজ, র্যালিতে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার লে.কর্ণেল এ কে এম ইকবাল হোসেন,ইবি নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড শংকর কুমার কুন্ডু, ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার মেজর মোঃ মহসিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দন কর,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান,র্যালিতে মাস্ক ও লিফলেট বিতরণ এবং জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়।


