
প্রকাশিত, ১৩-১২-২০২০
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে উদ্দেশ্য ফাউন্ডেশনের আয়োজনে করোনা ভাইরাস(কোভিট-১৯)২য় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক প্রচারণা লক্ষ্যে মাস্ক ক্যাম্পেইন ও বিতরণ করা হয়েছে।
রবিবার ১৩ ডিসেম্বর দুপুরে ত্রিশাল পৌর সভা প্রাঙ্গণে করোনা ২য় ঢেউ মোকাবেলায় সেচ্ছাসেবী সংগঠন উদ্দেশ্য ফাউন্ডেশনের মাস্ক ক্যাম্পেইন ও বিতরণে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌরসভার দুই বারের মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ), উদ্বোধন করেন প্যানেল মেয়র ২ ও কাউন্সিলর মোঃ মেহেদী হাসান নাসিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম (সুমন)।
এতে আরও উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ উজ্জ্বল সরকার, ত্রিশাল হেল্পলাইন সংগঠনের এডমিন মোঃ হামিদুর রহমান( সুমন), ও উদ্দেশ্য ফাউন্ডেশনের সকল পর্যায়ের সদস্য বৃন্দ।


