print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জুলাই,২০২৩

বিশেষ প্রতিনিধি ঃ

আনন্দ টিভির গাজীপুরের বিশেষ প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্বাস উদ্দিন ভাই আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আব্বাস উদ্দিন ভাইর মরদেহ গাজীপুরে নেওয়া হচ্ছে, রাতে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর নেওয়া হবে। সেখান নামাযে জানাজা এবং দাফন সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার। কর্মস্থল গাজীপুর ও আনন্দ টিভির সহকর্মীরা বলছেন; সৎ, সাহসী এবং কোমল হৃদয়ের অধকারী ছিলেন সাংবাদিক আব্বাস উদ্দীন। আনন্দ টিভিতে কর্মরত অবস্থায় একাধিক পুরস্কার লাভ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকে মুহ্যমান আনন্দ টিভি পরিবার। মৃত্যুর খবর শুনে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যার। পাশা-পাশি মরহুমের রূহের মাগফিরাত কামনা কামনা করেন তিনি।
আব্বাস ভাই, আপনার মত সৎ এবং শিশু সুলভ মানুষ খুবই বিরল ভাই।
আল্লাহ আপনি, ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমীন।
তারিখ:-০৩.০৭.২০২৩ইং।