আজ সর্বশ্রদ্ধেয় সাংবাদিক আউয়ালের ২য় মৃত্যু বার্ষিকী।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-০৩, ৩:১২ অপরাহ্ন /
আজ সর্বশ্রদ্ধেয় সাংবাদিক আউয়ালের ২য় মৃত্যু বার্ষিকী।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জুলাই,২০২৩

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ

অকুতোভয় নির্ভীক সংবাদদাতা কুমিল্লার মুরাদনগর উপজেলার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক প্রতিনিধি অব্দুল আউয়ালের আজ ২য় মৃত্যু বর্ষিকী। ২০২১ সালের ৩জুন মুরাদনগর উপজেলা সদরের মাস্টারপাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সাংবাদিক আউয়াল ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা কমিটির সদস্য। দিনরাত অক্লান্ত পরিশ্রমী এই ব্যক্তি সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে লিখেছেন বারংবার। ফলে সকলের নিকট ছিলেন প্রশংসনীয়।

তার ২য় মৃত্যুবার্ষিকীতে গুণগ্রাহীরা গভীরভাবে তাকে স্মরণ করে তার ও তার পরিবারের সদস্যদের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করেন।